Surongo (2023 Film) : Movie Download HD in 1080 P

প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ স্ত্রী, দেখে ফেলায় স্বামীকে হত্যা!

 

প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ স্ত্রী, দেখে ফেলায় স্বামীকে হত্যা!

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন স্বামী, তারই ‘শাস্তি’ পেতে হলো যুবককে! ভারতের হরিয়ানায় প্রেমিককে সঙ্গে নিয়েই গলায় ফাঁস লাগিয়ে স্বামীকে হত্যা করল ‘ইউটিউবার’ স্ত্রী। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের হেফাজতে নিয়েছে পুলিশ।


       ছবি: সংগৃহীত

পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয় রবিনা ও সুরেশের। অল্প সময় পরই তারা একসঙ্গে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে শুরু করেন। রবিনা বিবাহিত, তার ৬ বছরের এক পুত্র সন্তানও রয়েছে।

জানা গেছে, নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় পরিবারের প্রতি অমনোযোগী হয়ে পড়ছিলেন রবিনা। এ নিয়ে স্বামী প্রবীণের সঙ্গে প্রায়ই অশান্তি হত তার। সুরেশের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর - এই সন্দেহও দানা বেঁধেছিল প্রবীণের মনে।


 
স্থানীয় পুলিশের তরফে জানানো হয়, গত মার্চ মাসে খুন হন প্রবীণ। আসলে তার আশঙ্কাই সত্যি হয়েছিল। ঘটনার দিন নিজের বাড়িতেই স্ত্রী রবিনা ও সুরেশকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন তিনি। এ নিয়ে দম্পতির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীর গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খুন করে রবিনা। 


Comments