Surongo (2023 Film) : Movie Download HD in 1080 P

বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে কোন দল জিতবে তার ভবিষ্যবানী করলো সৌরভ গাঙ্গুলি

বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে কোন দল জিতবে তার ভবিষ্যবানী করলো সৌরভ গাঙ্গুলি


 


চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র বাকি ২দিন। ১৯শে ফেব্রুয়ারী পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হবে। এর আগেই শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্লেষকদের চিরুনী বিশ্লেষণ। কোন দল কার থেকে এগিয়ে আছে তা নিয়ে চলছে নানা কথোপকথন। এরই ধারাবাহিকতায় উঠে এসেছে বাংলাদেশ বনাম ভারতে গ্রুপ পর্বের ম্যাচের আলোচনা। ভারতের জনপ্রিয় ক্রিক ওয়েব সাইট মাই খেলের একটি অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞেস করা হয় ২০ তারিখে হতে যাওয়া বাংলাদেশ বনাম ভারতে ম্যাচের কথা।

সে কোন দলকে এগিয়ে রাখছে জানতে চাইলে তিনি বলেন, দেখুন ভারতের শেষ কয়েকটি ওয়ানডে ম্যাচ দেখলেই বুঝতে পারবেন তারা এখন কতা আগ্রাসি ক্রিকেট খেলছে। তারা প্রতি ম্যাচেই ৩০০+ রান করছে। অন্য দিকে বাংলাদেশের কিন্তু এখনো ৩০০+ রান খেলার মনোভাব তৈরি হয়নি। সে জায়গা থেকে আমি ভারতকে এগিয়ে রাখব। তবে আমি সব সময় বাংলাদেশ ভারতে ম্যাচ উপভোগ করি।

Comments